Coochbehar | ভারতীয় সিমকার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার, স্বাধীনতা দিবসে পাক চর সন্দেহে তিনজনকে গ্রেফতার করলো STF!
Saturday, August 15 2026, 7:46 am

Key Highlightsস্বাধীনতা দিবসে পাক চর সন্দেহে ফের বাংলা থেকে তিনজনকে গ্রেফতার করলো এসটিএফ-এর (STF)।
স্বাধীনতা দিবসে পাক চর সন্দেহে ফের বাংলা থেকে তিনজনকে গ্রেফতার করলো এসটিএফ-এর (STF)। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। কয়েকদিন আগেই পাক চর সন্দেহে হাবরা থেকে গ্রেফতার করা হয়েছিল রানা রউফ ওরফে ওয়াহাব আলমকে। এবার স্বাধীনতা দিবসের দিনই এসটিএফ-এর জালে আরও তিন পাক গুপ্তচর। ধৃতদের নাম রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি ও শফিকুল ইসলাম। এর মধ্যে শফিকুল বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতরা পাকিস্তানের আইএসআই-এর এজেন্ট হিসেবে কাজ করতেন বলে সন্দেহ এসটিএফ-এর। অভিযোগ, ভারতীয় সিমকার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হত। এসটিএফ সূত্রে খবর, জাল নোট তৈরির কারবারের সঙ্গে যুক্ত ছিল ওই তিন গুপ্তচার। প্রত্যেকেই বাংলাদেশে চোরাচালানের সঙ্গে যুক্ত বলে অভিযোগ।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- কোচবিহার
- এসটিএফ


