WB নির্বাচন ২০২৬TMC89BJP198LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
RG Kar | আরজিকর মেডিকেল কলেজে বসবে 'তিলোত্তমা'র মূর্তি, মহালয়ার দিনই শক্তির প্রতীক হিসাবে উন্মোচন
Wednesday, October 2 2024, 7:31 am

Key Highlightsআরজিকর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে বসতে চলেছে 'তিলোত্তমা'র আবক্ষ মূর্তি।
আরজিকর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে বসতে চলেছে 'তিলোত্তমা'র আবক্ষ মূর্তি। মহালয়ার দিনই শক্তির প্রতীক হিসাবে তিলোত্তমার মূর্তি উন্মোচন হবে আরজিকরে। মূর্তিটি তৈরি করছেন অসিৎ সাঁই। ইতিমধ্যেই মূর্তির বেদীও প্রস্তুত হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, “৯ তারিখের বীভৎসতার কথা মাথায় রেখেই এই পরিকল্পনা। ঘটনার বিচার হয়তো একদিন হবে। দোষীরা শাস্তিও পাবে। কিন্তু আমরা চাই তারপরেও যেন এ ঘটনাকে কেউ ভুলে না যান। সে কারণেই এই মূর্তির পরিকল্পনা।”
- Related topics -
- আর জি কর কান্ড
- আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল
- শহর কলকাতা


