Baruipur Case | বারুইপুরে ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি!

Tuesday, July 7 2026, 10:07 am
Baruipur Case | বারুইপুরে ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছলেন রাজ্য পুলিশের ডিজি!
highlightKey Highlights

মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি যে জায়গা থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই জায়গাও ঘুরে দেখেন তিনি।


বারুইপুরে নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। এবার এই ঘটনার তদন্তে ঘটনাস্থলে পৌঁছন রাজ্য পুলিশের ডিজি। মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি যে জায়গা থেকে সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, সেই জায়গাও ঘুরে দেখেন তিনি। সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন, একজন অপরাধীও যাতে ছাড় না পায়, তা দেখা হবে। পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে যে অভিযোগ উঠেছে, তা-ও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, ইতিমধ্যে ৬ সদস্যের SIT গঠন করে বারুইপুরের নৃশংস ঘটনার তদন্ত চলছে। মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। দিকে এ দিনই বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারের দাবি, দোষীদের চরম শাস্তি দেওয়া হোক। যদিও ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ‘ক্যাপিটাল পানিশমেন্ট’ বা সর্বোচ্চ সাজার কথা বলেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File