Panchayat Tax | পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা, জল্পনা উড়িয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের!

Wednesday, August 5 2026, 12:35 pm
Panchayat Tax | পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা, জল্পনা উড়িয়ে বিজ্ঞপ্তি জারি রাজ্যের!
highlightKey Highlights

পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে বলে খবর রটেছিল। কিন্তু সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সরকারের।


গ্রামে পঞ্চায়েত কর বৃদ্ধি নিয়ে বিগত কিছুদিন ধরে জল্পনা চলছিল। পরিবার পিছু পঞ্চায়েত কর বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে বলে খবর রটেছিল। কিন্তু সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি সরকারের। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে সাফ জানানো হয়েছে, সরকারের তরফে এমন কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। জানা গেছে, ষোড়শ অর্থ কমিশনের দেওয়া সুপারিশ মেনে একটি এসওপি নির্দেশিকা জারি করেছিল দপ্তর। সেই নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে এক শ্রেণির মানুষ সোশ্যাল মিডিয়ায় রটিয়ে দেয় যে, করের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ১,২০০ টাকা করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসতেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর তা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের বার্তায় স্পষ্ট, পূর্বের নিয়মেই গ্রামীণ এলাকায় আগের নিয়মেই পঞ্চায়েত কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনও বাড়তি করের বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হচ্ছে না। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File