Nadia-Kalimpong | নদিয়ায় অ্যাস্ট্রোপার্ক ও কালিম্পঙে বায়োটেক হাব গড়ছে রাজ্য, মউ হল IIT খড়্গপুরের সঙ্গেও!
Thursday, September 17 2026, 4:33 pm

Key Highlightsবিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে নদিয়ায় অ্যাস্ট্রোপার্ক এবং কালিম্পঙে বায়োটেক হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রসারে নদিয়ায় অ্যাস্ট্রোপার্ক এবং কালিম্পঙে বায়োটেক হাব তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ৩৩ তম রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসে প্রকল্প দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী কল্যাণ চক্রবর্তী। কর্কটক্রান্তি রেখা অতিক্রম করায় জ্যোতির্বিজ্ঞানের উপযুক্ত ক্ষেত্র হিসেবে নদিয়ার কৃষ্ণনগরকে অ্যাস্ট্রোপার্কের জন্য বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে পাহাড়ের বিপুল জীববৈচিত্র্যকে কাজে লাগাতে কালিম্পঙে তৈরি হচ্ছে বায়োটেক হাব। পাশাপাশি বিজ্ঞানের প্রসারে NATMO ও আইআইটি খড়গপুরের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে রাজ্য। ২০৩০ সালের মধ্যে দেশের সম্ভাব্য ৩০০ বিলিয়ন ডলারের বায়োটেক অর্থনীতির সুযোগ নিতে এখন থেকেই রাজ্যকে প্রস্তুত করার বার্তা দেওয়া হয়েছে।
- Related topics -
- রাজ্য
- রাজ্য সরকার
- বিজ্ঞান ও প্রযুক্তি
- নদীয়া
- কালিম্পঙ


