Drug Market | ওষুধের অপব্যবহার রুখতে শহরের পাইকারি বাজারে রাজ্য ড্রাগ কন্ট্রোল-ইবির হানা!

Thursday, September 10 2026, 11:17 am
Drug Market | ওষুধের অপব্যবহার রুখতে শহরের পাইকারি বাজারে রাজ্য ড্রাগ কন্ট্রোল-ইবির হানা!
highlightKey Highlights

নেশার উপকরণ হিসেবে ওষুধের অপব্যবহার রুখতে কলকাতার পাইকারি বাজারে কড়া নজরদারি শুরু করল রাজ্য প্রশাসন।


নেশার উপকরণ হিসেবে ওষুধের অপব্যবহার রুখতে কলকাতার পাইকারি বাজারে কড়া নজরদারি শুরু করল রাজ্য প্রশাসন। বুধবার রাজ্য ড্রাগ কন্ট্রোল ও পুলিশ যৌথভাবে বড়বাজার, ক্যানিং স্ট্রিট, তিলজলা ও তপসিয়ার এক ডজনেরও বেশি ওষুধের দোকান ও গুদামে অভিযান চালায়। তল্লাশিতে নেশার কাজে ব্যবহৃত কফ সিরাপ, ব্যথানাশক এবং মানসিক রোগের বেশ কিছু সন্দেহজনক ট্যাবলেট ও নমুনা বাজেয়াপ্ত করা হয়েছে। এমনকি কিছু ওষুধের প্যাকেটে নকল কিউআর কোড ব্যবহারের সন্দেহ করা হচ্ছে। স্টেট ড্রাগ কন্ট্রোলার জানান, প্রেসক্রিপশন ছাড়া কোডিন-যুক্ত ও নার্কোটিক জাতীয় ওষুধ বিক্রি রুখতে আগামী দিনে এই অভিযান আরও জোরদার করা হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File