IRCTC | আগামীকাল থেকেই আরও উন্নতরূপে আসবে ভারতীয় রেলের IRCTC-র ওয়েবসাইট! কী কী সুবিধা মিলবে?

Tuesday, July 14 2026, 11:22 am
IRCTC | আগামীকাল থেকেই আরও উন্নতরূপে আসবে ভারতীয় রেলের IRCTC-র ওয়েবসাইট! কী কী সুবিধা মিলবে?
highlightKey Highlights

আগামীকাল থেকেই আরও উন্নতরূপে আসবে ভারতীয় রেলের IRCTC-র ওয়েবসাইট।


আগামীকাল থেকেই আরও উন্নতরূপে আসবে ভারতীয় রেলের IRCTC-র ওয়েবসাইট। ১৫ জুলাই থেকে আইআরসিটিসির নতুন ও আরও উন্নত ওয়েবসাইট পাবেন যাত্রীরা। সদ্য এই ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। IRCTC-র এই নয়া ওয়েবসাইটের মাধ্যমে ১৫ জুলাই থেকে রেলের টিকিট বুকিং-র ক্ষমতা আরও উন্নততর হবে বলে আশা করা হচ্ছে। এর আগে পর্যন্ত প্রতি মিনিটে রেলের সিস্টেম, ৩২ হাজার পর্যন্ত টিকিট বুকিং করতে পারত। নতুন ওয়েবসাইটের হাত ধরে রেল, প্রতি মিনিটে ১.৫ লাখ টিকিট বুকিং করার ক্ষমতা রাখবে। আগে, রেলে খোঁজ তল্লাশি সংক্রান্ত ক্ষেত্রে ‘ইনকোয়ারি’ বিভাগে প্রতি মিনিটে ৪ লাখ ‘ইনকোয়ারি’ হত। আর এখন নতুন ওয়েবসাইটের জেরে তা বেড়ে ৪০ লাখ হবে। ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’এ বেশ কিছু ফিচার যুক্ত হবে। তার মধ্যে একটি হল টিকিট বুকিংয়ের সময়ই যাত্রীরা তাঁদের পছন্দের আসন (সিট) বেছে নিয়ে তার অনুরোধ সাবমিট করতে পারবেন। এছাড়াও এবার থেকে বিভিন্ন তারিখ অনুযায়ী টিকিটের দামের তথ্য 'ফেয়ার ক্যালেন্ডার' বা দাম সংক্রান্ত ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবেন যাত্রীরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File