LPG | ১লা মে থেকে বদলে যাচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি ব্যবস্থা!

Wednesday, April 29 2026, 12:34 pm
LPG | ১লা মে থেকে বদলে যাচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি ব্যবস্থা!
highlightKey Highlights

ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম আনতে চলেছে গ্যাস বুকিংয়ের।


১লা মে থেকে বদলে যাচ্ছে এলপিজি সিলিন্ডার বুকিং ও ডেলিভারি ব্যবস্থা। Indane, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম নতুন নিয়ম আনতে চলেছে গ্যাস বুকিংয়ের। শহরাঞ্চলে দুটি সিলিন্ডারের মধ্যে বুকিংয়ের পার্থক্য ২৫ দিন করা হচ্ছে। গ্রামাঞ্চলে এই সময়সীমা ৪৫ দিন করা হবে। এছাড়াও ১লা মে থেকে ডেলিভারি অথেনটিকেশন কোড বা ডিএসি বাধ্যতামূলক করা হচ্ছে। এবার থেকে ব্লু বুক বা রিসিপ্ট না দেখালে, গ্রাহকরা সিলিন্ডার পাবেন না। বুকিং করলে যে ওটিপি আসবে গ্রাহকদের রেজিস্টার নম্বরে, তা বললেই একমাত্র সিলিন্ডার ডেলিভারি করা হবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে এলপিজি সিলিন্ডার পেতে গ্রাহকদের আধার ভিত্তিক ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File