SSC Teacher Recruitment | ৩৮,০০০ শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার! নবান্ন থেকে বড়ো ঘোষণা মুখ্যমন্ত্রীর
Wednesday, July 29 2026, 5:26 pm

Key Highlightsনবান্ন থেকে বুধবার মুখ্যমন্ত্রী জানালেন, বাকি থাকা ১২,০০০ নিয়োগের পাশাপাশি আরও ৩৮,০০০ নিয়োগ করবে রাজ্য সরকার৷
স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘স্কুল সার্ভিস কমিশন এর ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা ইন্টারভিউয়ের ব্যবস্থা করছি। ৬০০০ বাকি ছিল। হয়ে যাবে।এই ১২ হাজার বাদে আরও ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপিকা ধাপে ধাপে নিয়োগ করতে পারব’’৷ প্যারা টিচার নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘৪২১৯২ জন পারা টিচার দের এই বাজেট এ মাসিক সন্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে যেটা অগাস্ট থেকে কার্যকর করা হবে’’৷
- Related topics -
- রাজ্য
- এসএসসি
- শিক্ষক নিয়োগ
- পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ
- শুভেন্দু অধিকারী
- নবান্ন
- নবান্ন


