SSC | শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন ঘোষণা করল SSC-র, কবে থেকে শুরু? জেনে নিন
Wednesday, November 4 2026, 3:38 pm

Key Highlightsএকাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এবার চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)।
বুধবার একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য এবার চতুর্থ দফার ইন্টারভিউ ও নথি যাচাইয়ের দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (SSC)। বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে চতুর্থ দফার নথি যাচাই ও ইন্টারভিউ প্রক্রিয়া। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। মোট ১৬টি বিষয়ে এই পর্বে নথি যাচাই, মৌখিক ইন্টারভিউ এবং লেকচার ডেমোনস্ট্রেশন নেওয়া হবে। পুষ্টিবিজ্ঞান, রসায়ন, সঙ্গীত, শারীরশিক্ষা, দর্শন, শিক্ষাবিজ্ঞান, সমাজবিদ্যা, কম্পিউটার সায়েন্স, অ্যাকাউন্ট্যান্সি, অ্যাগ্রোনমি-সহ মোট ১৬টি বিষয়ে এই প্রক্রিয়া চলবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা দিন নির্ধারণ করেছে কমিশন। আগামী ৭ নভেম্বর থেকে কমিশনের সরকারি ওয়েবসাইট www.westbengalssc.com থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন সংশ্লিষ্ট প্রার্থীরা।
- Related topics -
- রাজ্য
- এসএসসি
- স্কুল
- রাজ্য স্কুল সার্ভিস
- সরকারি স্কুল
- পরিষেবা
- শিক্ষক নিয়োগ


