SSC | শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের

Wednesday, July 15 2026, 4:17 pm
SSC | শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং, ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের
highlightKey Highlights

১০ বছরের পুরনো নিয়োগ প্রক্রিয়ায় এর চাকরি পাবে ১০০০ এরও বেশি চাকরি প্রার্থী। আগামী ২১ শে জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং।


উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং প্রক্রিয়া নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন। আগামী ২১ শে জুলাই থেকে শুরু হবে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের কাউন্সেলিং। ৩০ শে জুলাই পর্যন্ত চলবে কাউন্সিলিং প্রক্রিয়া। শুক্রবার স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কোন কোন প্রার্থীর কবে থেকে কাউন্সিলিং তার লেটার ডাউনলোড করা যাবে। উল্লেখ্য, ডিভিশন বেঞ্চের অবমাননা মামলায় মেধা তালিকাভুক্ত ১,২৪১ জন প্রার্থীর কাউন্সেলিং ও সুপারিশের নির্দেশ ছিল। এবার ১০ বছরের পুরনো নিয়োগ প্রক্রিয়ায় এর চাকরি পেতে পারেন তাঁরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File