SSC | নিয়োগ প্রক্রিয়া এখনও বাকি, যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি এসএসসি ও পর্ষদের!

Sunday, August 23 2026, 4:59 am
SSC | নিয়োগ প্রক্রিয়া এখনও বাকি, যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি এসএসসি ও পর্ষদের!
highlightKey Highlights

চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত স্কুলে আসার ছাড়পত্র মেলে। তবে নিয়োগ এখনও বাকি। তাই ফের আদালতে গেল পর্ষদ ও এসএসসি।


ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল গত সরকারের আমলে। ৩১ আগস্ট শেষ হতে চলেছে তাঁদের চাকরির মেয়াদ। কিন্তু নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি এখনও। সাংবাদিকদের প্রশ্নোত্তরে নিজের দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরিকে পাশে বসিয়ে স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন বলেন, “এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্য প্রার্থীদের চাকরির মেয়াদ ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। সেই মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ।” স্কুল শিক্ষামন্ত্রী দীপক বলেন, “নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্বচ্ছ করার জন্য স্কুল সার্ভিস কমিশনের মাথায় সরকারি আমলাকে চেয়ারম্যানের পদে বসিয়ে কমিটি তৈরি করা হয়েছে। ওই কমিটি নিয়োগের সম্পূর্ণ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে। মেয়াদ আরও বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানানো হয়েছে।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File