SSC Committee | স্কুল সার্ভিস কমিশনের নয়া কমিটিতে জায়গা পেলেন তিন ‘স্বামীজি’! তালিকায় এক IIM অধ্যাপকও

Wednesday, August 12 2026, 4:32 am
SSC Committee | স্কুল সার্ভিস কমিশনের নয়া কমিটিতে জায়গা পেলেন তিন ‘স্বামীজি’! তালিকায় এক IIM অধ্যাপকও
highlightKey Highlights

তালিকায় থাকা চারজনের মধ্যে তিনজনই ‘স্বামীজি’। রয়েছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের এক অধ্যাপক।


বদলের বাংলায় এসএসসি-র খোলনলচে বদলে ফেলছে বিজেপি সরকার। স্কুল সার্ভিস কমিশনের নয়া কমিটিতে জায়গা পেলেন চার সদস্য। তালিকায় থাকা চারজনের মধ্যে তিনজনই ‘স্বামীজি’। রয়েছেন ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্টের এক অধ্যাপকও। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সেই চার সদস্যের পরিচয় জানালেন এসএসসি-র চেয়ারম্যান দুষ্যন্ত নারিয়ালা। এসএসসি-র নতুন সদস্য তালিকা: ১. রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রো চান্সেলর ও সেক্রেটারি স্বামী আত্মপ্রিয়ানন্দ। মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে পদার্থবিদ্যায় পিএইচডি করেছে ফিজিক্সের এই অধ্যাপক। ২. নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের সেক্রেটারি স্বামী শাস্ত্রজ্ঞানানন্দ। ৩. বেলুড় মঠের ট্রাস্টি তথা,গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইন্সটিটউট অব কালচারের সেক্রেটারি স্বামী তত্ত্বসরানন্দ। ৪. আইআইএম কলকাতার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক রাম্যা তারকড ভেঙ্কটেশ্বরা। কালিকটের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক এই পধ্যাপক আইআইএম, বেঙ্গালুরু থেকে পোস্ট গ্যাজুয়েট ডিপ্লোমা ও ফেলো প্রোগাম ম্যানেজমেন্ট (পিএইচডি-র সমতুল্য) করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File