Srijan Biswas | টলিপাড়ায় ফের নিখোঁজ সিনেমাটোগ্রাফার, ভরসন্ধ্যায় বেরিয়ে ফিরলেন না সৃজন!

Friday, April 10 2026, 2:14 pm
Srijan Biswas | টলিপাড়ায় ফের নিখোঁজ সিনেমাটোগ্রাফার, ভরসন্ধ্যায় বেরিয়ে ফিরলেন না সৃজন!
highlightKey Highlights

বৃহস্পতিবার সন্ধেয় আর পাঁচ দিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন। তবে তার পর আর ঘরের ছেলে ঘরে ফেরেনি।


রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এখনও শোকে মুহ্যমান টলিপাড়া। একসপ্তাহ ধরে নিখোঁজ পরিচালক উৎসব মুখোপাধ্যায়। এবার নিখোঁজ টলিপাড়ার সিনেমাটোগ্রাফার সৃজন বিশ্বাস। সৃজনের বাবা মা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধে ৭টা নাগাদ আর পাঁচ দিনের মতোই বাড়ি থেকে বেরিয়েছিলেন সৃজন। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। ইতিমধ্যেই স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছে। তাঁর অন্তর্ধান নিয়ে ঘনাচ্ছে রহস্য। উল্লেখ্য, সম্প্রতি তিনি অনির্বাণ ভট্টাচার্যের ব্যান্ড ‘হুলিগানইজম’ এর ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়’ গানটির মিউজিক ভিডিও শুট করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File