SRFTI Incident | 'আহত পড়ুয়াদের পাশে আছি'- ক্যাম্পাসে গোলমালের পর বিবৃতি SRFTI কতৃপক্ষের
Tuesday, October 6 2026, 4:01 pm

Key Highlightsঘটনার গুরুত্ব বিচার করে ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানা ও কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।
সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর সাম্প্রতিক গোলমালের ঘটনায় এবার বিবৃতি দিলো ইনস্টিটিউট কর্তৃপক্ষ। গত সোমবার (৫ অক্টোবর) প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ অক্টোবর (রবিবার) ক্যাম্পাসের বাইরের একদল বহিরাগত ব্যক্তি এসআরএফটিআই-এর মূল গেটের কাছে জড়ো হয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ঘটনায় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ব্যাহত হয়। এই ঘটনায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট থানা ও কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার না ঘটে, সে জন্য ক্যাম্পাসের মূল গেট ও সীমানা প্রাচীর বরাবর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আহত পড়ুয়াদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছে SRFTI কর্তৃপক্ষ।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- কলকাতা কর্পোরেশন
- সহিংসতা


