Spicejet | আর্থিক সংকট, বন্ধের মুখে স্পাইসজেট! নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ পাইলটদের

Monday, November 23 2026, 5:29 pm
Spicejet | আর্থিক সংকট, বন্ধের মুখে স্পাইসজেট! নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ পাইলটদের
highlightKey Highlights

আর্থিক সঙ্কটে থাকা স্পাইসজেটের পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে পাইলটদের এই সংগঠন।


আর্থিক সঙ্কটে স্পাইসজেট। এবার বিমান সংস্থার নিরাপত্তার ব্যবস্থার ওপর প্রশ্ন তুললো ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস (FIP)। ২২ নভেম্বর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীকে পাঠানো চিঠিতে ফেডারেশন অফ ইন্ডিয়ান পাইলটস জানিয়েছে, দীর্ঘদিন ধরে নগদের সঙ্কট, বিপুল বকেয়া, বিমান লিজ় সংস্থাগুলিকে টাকা দিতে না পারা এবং রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সমস্যার কারণে সংস্থার একাধিক বিমান বসে রয়েছে। তাঁদের দাবি, শুধু স্পাইসজেট নয়, দেশের সমস্ত নির্ধারিত বিমান সংস্থার আর্থিক পরিস্থিতির উপর নিয়মিত নজরদারির করুক কেন্দ্র। বিমান সংস্থার আর্থিক সঙ্কটের প্রভাব যাতে বিমান চলাচলের নিরাপত্তার উপর না পড়ে, তা নিশ্চিত করা জরুরি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File