WB Assembly Election | কোথায় কোথায় পুনর্নির্বাচন? ময়দানে ঘুরে তদন্ত করবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত!
Thursday, April 30 2026, 11:33 am

Key Highlightsদ্বিতীয়দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে।
রাজ্যে প্রথম দফার ভোটে পুনর্নির্বাচনের দাবি না উঠলেও, দ্বিতীয়দফার ভোট মিটতেই ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। আর এই বুথের সবগুলিই দক্ষিণ ২৪ পরগনার চারটি বিধানসভা কেন্দ্রের মধ্যে। কমিশন সূত্রে খবর, সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ৩২টি, ফলতা থেকে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, কোথাও আবার ইভিএমে আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ এসেছে। এই পরিস্থিতিতে কোথায় কোথায় পুনর্নির্বাচন হবে তা ময়দানে ঘুরে সিদ্ধান্ত নেবেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। বৃহস্পতিবার সকালে সুব্রত গুপ্তকে ফোন করে দ্বিতীয়দফার ভোটের পুঙ্খানুপুঙ্খ খোঁজ নিয়ে এমনই নির্দেশ দেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।


