Special Local Train | রবিতে নিট! পরীক্ষার্থীদের সুবিধার্থে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের

Friday, June 19 2026, 3:49 pm
Special Local Train | রবিতে নিট! পরীক্ষার্থীদের সুবিধার্থে হাওড়া-শিয়ালদহ ডিভিশনে একগুচ্ছ স্পেশ্যাল ট্রেনের ঘোষণা রেলের
highlightKey Highlights

আগামী রবিবার হাওড়া এবং শিয়ালদহ, দুই ডিভিশনেই বিশেষ EMU ও MEMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আগামী রবিবার নিতে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে হাওড়া এবং শিয়ালদহ, দুই ডিভিশনেই বিশেষ EMU ও MEMU ট্রেন চালানোর ঘোষণা রেলের। হাওড়া ডিভিশনে ২ জোড়া বিশেষ MEMU ট্রেন চলবে রবিবার। শিয়ালদহ ডিভিশনে পরীক্ষার্থীদের জন্য ৫টি বিশেষ EMU ট্রেন চালানো হবে। তালিকায় রয়েছে রামপুরহাট – বর্ধমান MEMU স্পেশ্যাল (০৩০৭২), বর্ধমান – রামপুরহাট MEMU স্পেশ্যাল (০৩০৭১), আজিমগঞ্জ – কাটোয়া MEMU স্পেশ্যাল (০৩০৭৪), কাটোয়া – আজিমগঞ্জ MEMU স্পেশ্যাল (০৩০৭৩), সোনারপুর – ডায়মন্ড হারবার স্পেশ্যাল (০৩১৪৪) সহ একাধিক ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File