Illegal Entrants | বিভিন্ন জেলায় তৈরী হবে বিশেষ হোল্ডিং সেন্টার, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় নির্দেশ স্বরাষ্ট্র দফতরের!

Sunday, May 24 2026, 9:42 am
Illegal Entrants | বিভিন্ন জেলায় তৈরী হবে বিশেষ হোল্ডিং সেন্টার, অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ে বড় নির্দেশ স্বরাষ্ট্র দফতরের!
highlightKey Highlights

অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের রাখার জন্য বিভিন্ন জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।


অবৈধ অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছে রাজ্যের নতুন সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশ ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক ও প্রশাসনিক আলোচনা। এবার অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের রাখার জন্য বিভিন্ন জেলায় বিশেষ হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র দফতরের নির্দেশে বলা হয়েছে, যাঁদের বৈধ নথিপত্র নেই বা যাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে, তাঁদের চিহ্নিত করার পর সরাসরি জেলে না পাঠিয়ে নির্দিষ্ট হোল্ডিং সেন্টারে রাখা হবে। পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে সমন্বয়ের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কেন্দ্রগুলিতে তাঁদের রাখা হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File