Dani Ramirez | হাবাসের অধীনে প্রথম বিদেশি সাইনিং, ইস্টবেঙ্গলে যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার দানি রামিরেজ!
Thursday, July 9 2026, 3:20 pm

Key Highlightsলাল হলুদ শিবিরের নতুন বিদেশির নাম দানি রামিরেজ। স্প্যানিশ এই ফুটবলার ভারতীয় ফুটবলে পরিচিত নাম।
ডুরান্ড কাপ শুরু আগেই দলের নরুন বিদেশি ফুটবলারের নাম ঘোষণা করল ইস্টবেঙ্গল। লাল হলুদ শিবিরের নতুন বিদেশির নাম দানি রামিরেজ। স্প্যানিশ এই ফুটবলার ভারতীয় ফুটবলে পরিচিত নাম। গত মরশুমে তিনি ছিলেন পাঞ্জাব এফসিতে। ১৩ ম্যাচ খেলে ৪ গোল ও ২ অ্যাসিস্ট ছিল এই স্প্যানিশ ফুটবলারের। এবার মিগুয়েলের বদলি হিসেবেই তাঁকে দলে নিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। উল্লেখ্য, সদ্যই কোচ বদল হয়েছে ইস্টবেঙ্গলের। হটসিটে বসছেন প্রাক্তন মোহনবাগান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। রামিরেজই ইস্টবেঙ্গলের হয়ে হাবাসের প্রথম বিদেশি সাইনিং। এদিকে দিন কয়েক আগেই ইস্টবেঙ্গল জানিয়েছে, দলে যোগ দিয়েছেন উইং ব্যাক বরিস সিং ও গোলকিপার পূর্বা লাচেঙপা।
- Related topics -
- খেলাধুলা
- ফুটবল
- ফুটবলার
- ইস্টবেঙ্গল


