Sonia Gandhi | ৩ দিন ধরে হাসপাতালে ভর্তি, তৈরী হয়েছে বিশেষ চিকিৎসকদের দল, এখন কেমন আছেন সনিয়া গান্ধী?
Thursday, March 26 2026, 7:11 am

Key Highlightsশারীরিক অসুস্থতা নিয়ে তিন দিন ধরে দিল্লির স্যার সঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি।
শারীরিক অসুস্থতা নিয়ে তিন দিন ধরে দিল্লির স্যার সঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। অসুস্থ মাকে দেখতে হাসপাতাল পৌঁছলেন রাহুল। হাসপাতাল সূত্রে খবর, পেট ও মূত্রনালিতে সংক্রমণের সম্ভাবনায় পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে সনিয়াকে। এছাড়াও শ্বাসকষ্ট এবং তাঁর দীর্ঘস্থায়ী ব্রঙ্কিয়াল অ্যাজমার অবস্থা আরও খারাপ হওয়ায় হাসপাতালে ভর্তি সনিয়া। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। প্রতি মুহূর্তে পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ চিকিৎসকদের দল গঠন করা হয়েছে। সনিয়াকে অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- দেশ
- কংগ্রেস
- সোনিয়া গান্ধী
- রাহুল গাঁধী


