Sonarpur Death | ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, চাঞ্চল্য সোনারপুরে, মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য

Wednesday, June 17 2026, 1:48 pm
Sonarpur Death | ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ, চাঞ্চল্য সোনারপুরে, মৃত্যুর কারণ নিয়ে ঘনাচ্ছে রহস্য
highlightKey Highlights

এ দিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। এর পরেই প্রতিবেশীরা সোনারপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে প্রিয়াঙ্কার পচাগলা দেহ উদ্ধার করে।


সোনারপুরে মর্মান্তিক মৃত্যু। মঙ্গলবার রাতে বরেন্দ্রপাড়া এলাকায় একটি ফ্ল্যাট থেকে উদ্ধার এক তরুণীর পচাগলা দেহ। মৃতের নাম প্রিয়াঙ্কা গায়েন (২৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, পার্লারে কাজ করতেন প্রিয়াঙ্কা। ওই ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। এদিন ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হতেই প্রতিবেশীরা সোনারপুর থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে প্রিয়াঙ্কার পচাগলা দেহ উদ্ধার করে। প্রিয়াঙ্কার পিসি জানিয়েছেন, গত শুক্রবার রাতে প্রিয়াঙ্কা এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন। তার পর থেকেই তাঁর ফোন বন্ধ ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File