Sonam Wangchuk Update | "সোনমকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তে ভুল নেই"- জানিয়ে দিলো হাইকোর্ট

Sunday, July 19 2026, 3:43 pm
Sonam Wangchuk Update | "সোনমকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্তে ভুল নেই"- জানিয়ে দিলো হাইকোর্ট
highlightKey Highlights

সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল দিল্লি হাইকোর্ট। একইসঙ্গে আদালতের নির্দেশ, চিকিৎসায় সহযোগিতা করতে হবে সোনমকে।


শনিবার ভোরে অনশনের ২১ তম দিনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সোনম ওয়াংচুককে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ অনশনে সোনম ওয়াংচুকের শরীর অত্যন্ত দুর্বল। হাসপাতালে নিয়ে আসার পর সোনমকে IV ফ্লুইড দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি তা নিতে অস্বীকার করেছেন। এমনকী কোনও ওরাল ওষুধ গ্রহণেও রাজি হননি তিনি। এরপরই এদিন সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করার সরকারি সিদ্ধান্তকে মান্যতা দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, “সরকার তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তাই এই পদক্ষেপকে স্বেচ্ছাচারী বলা যায় না।”




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File