Sonam Wangchuk | শারীরিক অবস্থার অবনতি, অনশনের ২১ তম দিনে যন্তর মন্তর থেকে সরানো হলো সোনম ওয়াংচুককে

Key Highlightsগত ২০ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে অনশনরত সমাজকর্মী সোনম ওয়াংচুককে শনিবার বিক্ষোভস্থল থেকে সরিয়ে পুলিশ হাসপাতালে নিয়ে যায়।
অনশনের ২১ তম দিনে হাসপাতালে নিয়ে যাওয়া হলো সোনম ওয়াংচুককে। শনিবার ভোরে দিল্লির যন্তর-মন্তরে চত্বরে আসে বিশাল সংখ্যক পুলিশ। ধর্না মঞ্চ থেকে সোনমকে সরিয়ে নিয়ে নিকটবর্তী সফদরজঙ্গ হাসপাতালে ভর্তি করিয়েছে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, ক্রমশই ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিল্লি পুলিশ এক্স (X)-এ এক পোস্টে জানায়, ‘‘মাননীয় হাইকোর্টের নির্দেশ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শ্রী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মাননীয় হাইকোর্টের নির্দেশ পালন করার সময় বিক্ষোভকারীরা বাধা দেওয়ার চেষ্টা করেন, যার ফলে সামান্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। তবে পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করে নিরাপদভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। আমরা যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের অনুরোধ করছি, তাঁরা যেন শান্তিপূর্ণভাবে যত দ্রুত সম্ভব স্থানটি খালি করে দেন।’’
- Related topics -
- দেশ
- সোনম ওয়াংচুক
- নয়াদিল্লি
- অনশন
- মেডিক্যাল কলেজ হাসপাতাল
- পুলিশ প্রশাসন


