Sonam Wangchuk | অনশন ভাঙতে নারাজ, চিকিৎসা নিতেও গররাজি সোনম, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সমাজকর্মীর

Saturday, July 18 2026, 2:51 pm
Sonam Wangchuk | অনশন ভাঙতে নারাজ, চিকিৎসা নিতেও গররাজি সোনম, শারীরিক অবস্থার অবনতি হচ্ছে সমাজকর্মীর
highlightKey Highlights

জোর করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও অনশন ভাঙতে নারাজ শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। এমনকী চিকিৎসা নিতেও রাজি হননি তিনি।


সফদরজং হাসপাতালের তরফে শনিবার সোনমের স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিন জারি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ অনশনে সোনম ওয়াংচুকের শরীর অত্যন্ত দুর্বল। শরীর ডিহাইড্রেটেড হয়ে গিয়েছে, শরীরে পটাশিয়ামের ঘাটতি শুরু হয়েছে। রক্তচাপ, নাড়ির গতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক সূচক আপাতত স্থিতিশীল হলেও স্বাভাবিক নয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হল ডিহাইড্রেশন ও পটাশিয়াম কমে যাওয়া। পটাশিয়ামের মাত্রা যদি আরও কমে সেক্ষেত্রে হৃদযন্ত্র, স্নায়ুতন্ত্র এবং পেশির কার্যকারিতা বন্ধ হতে পারে। সূত্রের খবর, হাসপাতালে নিয়ে আসার পর সোনমকে IV ফ্লুইড দেওয়ার চেষ্টা হয়েছিল। তিনি তা নিতে অস্বীকার করেছেন। এমনকী কোনও ওরাল ওষুধ গ্রহণেও রাজি হননি তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File