Social Media Restriction | দিনে মোটে ২ ঘণ্টা, মধ্যরাত থেকে সকাল ৬টা অবধি বন্ধ থাকবে সোশ্যাল মিডিয়া! কী বলছে কেন্দ্র?
Wednesday, November 25 2026, 2:43 pm

Key Highlightsমোদি সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, পুরোপুরি সোশাল মিডিয়া নিষিদ্ধ না করে কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে।
নাবালকদের সোশাল মিডিয়ার কুপ্রভাব থেকে বাঁচাতে একাধিক পরিকল্পনা মোদী সরকারের। পুরোপুরি সোশাল মিডিয়া নিষিদ্ধ না করে কিছু কিছু বিধিনিষেধ আরোপ করা হতে পারে দেশে। সম্প্রতি এআই সামিটে সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দেন, “বহু দেশ মনে করছে যে বয়স ভিত্তিক নিষেধাজ্ঞার প্রয়োজন রয়েছে।” সূত্রের খবর, মেটার সাধারণ নিয়ম অনুযায়ী, নাবালকরা দিনে মোটে ২ ঘণ্টা সোশাল মিডিয়া ব্যবহার করতে পারবে। মধ্যরাত থেকে সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট। স্কুলের সময় অর্থাৎ সকাল ৮টা থেকে ৩টে পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা হবে। প্রতি ১৫ মিনিট স্ক্রিন টাইমের পর সতর্কবার্তা দেওয়া হবে। কেন্দ্র সূত্রে খবর, মেটার এই প্রস্তাব ঘুরিয়ে ফিরিয়ে কার্যকর করা হতে পারে।
- Related topics -
- দেশ
- সোশ্যাল মিডিয়া
- ফেসবুক
- ইনস্টাগ্রাম
- হোয়াটস্যাপ
- টুইটার
- ছাত্রছাত্রী


