Sovandeb Chattopadhyay | ঋতব্রতদের পদ খারিজের দাবিতে ফের সুপ্রিম কোর্টে শোভনদেব চট্টোপাধ্যায়!
Friday, October 23 2026, 2:07 pm

Key Highlightsঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-সহ ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ করা হয়েছে। এর আগে স্পিকারের কাছে ঋতব্রতদের বিরুদ্ধে দলত্যাগের অভিযোগ জানিয়ে আবেদন করেছিলেন শোভনদেব। নির্ধারিত সময়ের মধ্যে স্পিকার সেই পিটিশন খারিজ করে দেওয়ায় তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মমতার দল। স্পিকারের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া এই মামলার আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। মামলায় অভিযুক্ত ১০ জন বিধায়ককেই পক্ষ করা হয়েছে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- ঋতব্রত ব্যানার্জি
- সুপ্রিম কোর্ট
- শোভনদেব চ্যাটার্জী


