Mitra Institution | স্কুলের বাথরুমে সাপের কামড়! SSKM হাসপাতালে ভর্তি মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির ছাত্র!

Key Highlightsএবার মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির এক পড়ুয়াকে।
এবার মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির এক পড়ুয়াকে। ছাত্রের নাম দৃপ্ত পাল। টালিগঞ্জের বাসিন্দা দৃপ্ত বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা তাঁর বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করছেন। কোন সাপে কামড়েছে, তা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। মিত্র ইনস্টিটিউশনের হেডটিচার রাজা দে জানান, ’আজ সকালে স্কুল চলাকালীন স্কুলের ভিতরেই ঘটনাটি ঘটে। বাথরুমে যাওয়ার সময় সাপে কামড় দেয় দৃপ্তকে। পরে তাঁর এক বন্ধু এসে বিষয়টি জানায়। ঘটনার পর দৃপ্তকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিত্র ইনস্টিটিউশনের তরফে কলকাতা কর্পোরেশন এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে বিষয়টি জানানো হচ্ছে।’এদিকে মিত্র ইনস্টিটিউশনে পৌঁছেছে পুলিশ। স্কুলের বিভিন্ন ক্লাসঘর ঘুরে দেখছেন পুলিশকর্মীরা। অন্যদিকে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই বনদফতরের আধিকারিক এবং ভবানীপুর থানার পুলিশের উপস্থিতিতে মিত্র ইনস্টিটিউশনে সাপ ধরার প্রক্রিয়া শুরু হয়েছে। ক্লাসরুমের ভিতরের প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। যে জায়গায় বাথরুমের কাছে ঘটনাটি ঘটেছিল, সেখানেও এই মুহূর্তে সাপটির খোঁজ করা হচ্ছে।
- Related topics -
- শহর কলকাতা
- স্কুল
- এসএসকেএম হাসপাতাল
- এস এস কে এম হাসপাতাল


