Diwali AQUI | দীপাবলিতে বিষাক্ত বাতাস, দিল্লি থেকে হায়দরাবাদ–মুম্বইয়ে ধোঁয়াশা! কোথায় কত AQI ?

Monday, November 9 2026, 3:34 pm
Diwali AQUI | দীপাবলিতে বিষাক্ত বাতাস, দিল্লি থেকে হায়দরাবাদ–মুম্বইয়ে ধোঁয়াশা! কোথায় কত AQI ?
highlightKey Highlights

দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর জেরে দেশের বিভিন্ন বড় শহরে মাত্রাতিরিক্ত বেড়েছে বায়ু দূষণ।


দীপাবলির রাতে দেদার বাজি ফাটানোর জেরে দেশের বিভিন্ন বড় শহরে মাত্রাতিরিক্ত বেড়েছে বায়ু দূষণ। ভোরে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লি। তবে শুধু রাজধানী নয়, একই ছবি দেখা গেছে হায়দরাবাদ ও মুম্বইয়েও। রবিবার রাত প্রায় তিনটে পর্যন্ত হায়দরাবাদের বানজারা হিলস, আমীরপেট সহ বিভিন্ন এলাকায় বাজি ফাটানো হয়। রাতে সেখানে গড় AQI পৌঁছায় ৪৪২-এ, যা বিপজ্জনক। রবি কলোনিতে AQI ছুঁয়েছিল ৯৯৫। পাশাপাশি, মুম্বইয়ের বান্দ্রা, কালানগর, সেওয়ারি ও ঘাটকোপারেও বায়ুর গুণমান মারাত্মকভাবে অবনতি ঘটে। সকালের দিকে খেড়ওয়াড়ি-বান্দ্রায় AQI রেকর্ড হয় ২৬৪। এছাড়াও লখনৌ, অমৃতসর, আহমেদাবাদ, জয়পুর ও চেন্নাইয়েও দূষণের মাত্রা ছিল বেশ চড়া। দীপাবলিতে লাগামছাড়া বাজি পোড়ানোর ফলেই দেশের একাধিক রাজ্যে বাতাস বিষাক্ত হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File