SIR | "প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়ে যেতে পারে"- আশঙ্কা প্রকাশ মুখ্যমন্ত্রী মমতার
Wednesday, February 25 2026, 4:07 pm

Key Highlightsবিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের ফলে রাজ্য থেকে মোট ১ কোটি ২০ লক্ষ মানুষের নাম বাদ যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন মমতা।
বুধবার ভবানীপুরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে SIR নিয়ে উদ্বেগপ্রকাশ মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, ” SIR-এর প্রক্রিয়ার কারণে অনেক মানুষ তাদের ভোটাধিকার হারানোয় আমি গভীরভাবে শোকাহত। প্রাথমিকভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছিল। পরবর্তীতে “logical discrepancies”এর অজুহাতে ভোটার তালিকা থেকে আরও নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রায় ১ কোটি ২০ লক্ষ নাম বাদ পড়ে যেতে পারে।...২৮ ফেব্রুয়ারি কেমন ভোটার তালিকা প্রকাশিত হবে আমরা জানি না। এমনকি ১৪ ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও নাম বাদ দেওয়ার চেষ্টা জারি থেকেছে।”
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- মুখ্যমন্ত্রী
- ভোটার কার্ড
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর


