SIR-Bongaon | ১৮৬ জনের মধ্যে ১৮৩ জনের নাম বাদ! দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতেই মাথায় হাত মতুয়া-দের
Saturday, March 28 2026, 4:39 pm

Key Highlightsশুক্রবার প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বনগাঁ (Bongaon) দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের মধ্যে ১৮৩ জনের নাম বাদ পড়েছে।
বঙ্গে চলছে SIR লিস্টের তোড়জোড়। শুক্রবার দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। সূত্রের খবর, বনগাঁ (Bongaon) দক্ষিণ বিধানসভার চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ১৮৬ জনের মধ্যে ১৮৩ জনের নাম বাদ পড়েছে। অভিযোগ, বাদ দেওয়া ভোটারদের অধিকাংশ মতুয়া সম্প্রদায়ের। এদিকে চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথ থেকে বৈধ ভোটার তালিকায় নাম উঠেছে মাত্র একজনের। বাকি সবার নামই বাদ পড়েছে লিস্ট থেকে। এই পরিস্থিতিতে চাঞ্চল্য ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- বনগাঁ
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- মতুয়া


