SIR Regulation | রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে কাজ শুরু কমিশনের, কী কী করতে হবে?
Tuesday, October 6 2026, 5:23 pm

Key Highlights১৮ বছর পূর্ণ করা নতুন ও প্রথমবারের যোগ্য ভোটাররাও ৬ নম্বর ফর্মের মাধ্যমে নাম তোলার আবেদন করতে পারবেন।
ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের ফের নাম তোলার সুযোগ দিলো কমিশন। কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, অনুপস্থিত, স্থান্তারিত, মৃত, ডিলিলেট বলে যে ভোটারদের নাম বাদ পড়েছিল তাঁরা নতুন করে তালিকায় নাম তুলতে পারবেন। প্রথমবার ভোটারতালিকার নাম তোলার আবেদনপত্রও নেওয়া হবে। অনলাইনে বা অফলাইনে বিএলও-র কাছে নতুন ফর্ম ৬ জমা দিতে পারবেন। নাম বাদ যাওয়া তালিকা সিইও ওয়েবসাইট ও ইআরওদের কাছে রয়েছে। তা দেখে আবেদন করা যাবে। পাশাপাশি যাঁদের বয়স ১৮ হয়েছে, কমিশনের নিয়ম মেনে তাঁরাও আবেদন করতে পারবে।
- Related topics -
- শহর কলকাতা
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- westbengal
- west bengal
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- রাজ্য


