SIR | SIR স্থগিতের আর্জি, প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন নৌসেনা প্রধানসহ ২০০০ জনের!

Key Highlightsভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিলেন প্রায় ২,০০০ জন বিশিষ্ট নাগরিক।
ভোটার তালিকার ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে চিঠি দিলেন প্রায় ২,০০০ জন বিশিষ্ট নাগরিক। চিঠি প্রদানকারীদের তালিকায় রয়েছেন প্রাক্তন নৌসেনা প্রধান অ্যাডমিরাল বিষ্ণু ভাগবত, আইনজীবী প্রশান্ত ভূষণ, অভিনেতা প্রকাশ রাজসহ বহু প্রাক্তন আমলা ও শিক্ষাবিদ। চিঠিতে এসআইআর প্রক্রিয়ার বৈধতা পর্যালোচনা না হওয়া পর্যন্ত এটি অবিলম্বে স্থগিতের পাশাপাশি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ দাবি করা হয়েছে। এছাড়া ভোটার নিবন্ধন সফটওয়্যারে পরিবর্তন এবং 'ECI-NET' প্ল্যাটফর্মের নিরাপত্তা আদালতের তত্ত্বাবধানে তদন্ত করার আর্জি জানানো হয়েছে। মূল আশঙ্কা, এই প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়তে পারে। তবে নির্বাচন কমিশন অভ্যন্তরীণ মতপার্থক্যের দাবি উড়িয়ে জানিয়েছে, সর্বসম্মতিতেই এসআইআরের নির্দেশ জারি হয়েছিল।
- Related topics -
- দেশ
- ভারত
- সিএসআইআর
- সুপ্রিম কোর্ট


