SIR | চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ আরও ভোটার, বাদের তালিকায় প্রায় ১২ লক্ষ
Thursday, February 19 2026, 4:21 pm

Key Highlightsখসড়া ভোটার তালিকা প্রকাশের সময়ে বাদ পড়েছিল প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম (মৃত, ভুয়ো, স্থায়ীভাবে স্থানান্তরিত ও অনুপস্থিত)। অর্থাৎ সেই ৫৮ লক্ষ ভোটার ছাড়াও, এই ১২ লক্ষ ভোটারের নামও বাদ পড়তে চলেছে।
রাজ্যের CEO দপ্তর সূত্রে খবর, নথি যাচাইয়ের পরে প্রায় ১২ লক্ষ ভোটারের নাম বাদ যেতে পারে। কাদের নাম বাদ যাবে? 1. Ineligible( স্ক্রুটিনির পর মাইক্রো অবজ়ার্ভার যাঁদের নথিকে অযোগ্য বলে জানিয়েছে কমিশনের কাছে)- ৪,৪৪,৯৭০। 2. DM-এর কাছে নথি পেন্ডিং ভেরিফিকেশনের জন্য: ৪, ৬৬, ৩২৩। 3. রি-ভেরিফিকেশনের জন্য মাইক্রো অবজ়ার্ভাররা ERO/AERO-দের কাছে নথি পাঠিয়েছে প্রায় ৩০ লক্ষের। 4. ERO-AERO-দের কাছে এখনও প্রায় ২০ লক্ষ ভোটারের নথি আছে, যেটা নিয়ে তাঁরা এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারেননি। 5. হিয়ারিংয়ে আসেননি প্রায় ৭ লক্ষ ভোটার।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- স্পেশাল ইনটেনসিভ রিভিশন
- সিএসআইআর
- ভোট প্রচার


