SIR WB 2026 | অন্তত ৫০ হাজারের নাম বাদ! শুনানি শেষের আগেই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিবৃতি কমিশনের

Friday, February 6 2026, 6:28 am
SIR WB 2026 | অন্তত ৫০ হাজারের নাম বাদ! শুনানি শেষের আগেই চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে বিবৃতি কমিশনের
highlightKey Highlights

শুনানিতে তাঁদের ডাক পড়লেও, প্রায় দশ শতাংশের বেশি ভোটার হিয়ারিং-এ আসেননি। ঝাড়াই বাছাই করে তার থেকে বাদ দেওয়ার কাজ শুরু হয়েছে।


কমিশনের দেওয়া রিপোর্ট অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষ ৯২ হাজার ৭৩৫ নোটিস জেনারেট হয়েছে। যার মধ্যে শুনানি হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ভোটারের এবং আপলোডের পর ভেরিফিকেশন হয়েছে ৮০ লক্ষ ভোটারের। কমিশন সূত্রে খবর, প্রায় ৫০ হাজার মানুষের নাম বাদ দেওয়ার সুপারিশ করেছেন EROরা। বাংলাদেশি নাগরিক অথচ অবৈধ ভাবে ভারতীয় পরিচয়পত্র নিয়ে বসবাসকারী এমন অনেকের সন্ধান পেয়েছে FRRO। এরা সহ প্রায় দশ শতাংশের বেশি ভোটার হিয়ারিং এ আসেননি। তাঁদেরও বাদ দেওয়া হচ্ছে। জোরকদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File