SIR-WB 2026 | বাড়বে ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময়সীমা? SIR নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন

Friday, February 6 2026, 3:31 pm
SIR-WB 2026 | বাড়বে ভোটার তালিকা নিবিড় সংশোধনের সময়সীমা? SIR নিয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন
highlightKey Highlights

CEO দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি জেলায় কিছু কিছু বিধানসভা এলাকায় এখনও হিয়ারিং বাকি রয়েছে।


নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে, এখনও প্রায় ২২ লক্ষ শুনানি বাকি রয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ শেষ করা কার্যত অসম্ভব। CEO দপ্তর সূত্রে খবর, বেশ কয়েকটি জেলায় কিছু কিছু বিধানসভা এলাকায় এখনও হিয়ারিং বাকি রয়েছে। রিপোর্ট জমা পড়লেই নির্বাচন কমিশনের কাছে শুনানির সময়সীমা বাড়ানোর আবেদন জানাবেন CEO মনোজকুমার আগরওয়াল। যদিও হিয়ারিংয়ের ডেট যদি বাড়ানো হয়, তা কতদিন হতে পারে, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি CEO। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন পিছোতে চলেছে তা প্রায় নিশ্চিত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File