SIR WB | আজই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইটেই মিলবে লিস্ট

Saturday, February 28 2026, 4:32 am
SIR WB | আজই প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইটেই মিলবে লিস্ট
highlightKey Highlights

খসড়া তালিকায় থাকা ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম এই তালিকায় থাকলেও লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে ডাক পাওয়া ৬০ লক্ষের বেশি নামের পাশে লেখা থাকবে ডিলিটেড অথবা অ্যাডজুডিকেটেড কিংবা অ্যাপ্রুভড।


আজ রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যে সব ভোটারদের কোনো সমস্যা নেই, তাঁদের নাম আগের মতোই থাকছে এই তালিকায়। যাঁদের নাম মুছে দেওয়া হচ্ছে তাঁদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে। যে সব ভোটারদের নথি যাচাইয়ের কাজ চলছে তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ অর্থাৎ ‘বিচারাধীন’ লেখা থাকবে। নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট eci.gov.in, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং ইসি নেট অ্যাপে চূড়ান্ত তালিকা দেখতে পাবেন নাগরিকরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File