Supreme Court | 'এ তো শুধুই একটি উপনির্বাচন', SIR মামলার জরুরি শুনানির আর্জি খারিজ প্রধান বিচারপতির!

Monday, September 28 2026, 2:12 pm
Supreme Court | 'এ তো শুধুই একটি উপনির্বাচন', SIR মামলার জরুরি শুনানির আর্জি খারিজ প্রধান বিচারপতির!
highlightKey Highlights

আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।


আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া সংক্রান্ত এসআইআর (SIR) মামলার দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানায়, নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৫ অক্টোবরই এই মামলার শুনানি হবে। উপনির্বাচনের আগে হাজার হাজার বিচারপ্রার্থীর ভোটাধিকার নিশ্চিত করতে আইনজীবীদের তড়িঘড়ি শুনানির আবেদনের জবাবে প্রধান বিচারপতি মন্তব্য করেন, “এ তো শুধুই একটি উপনির্বাচন।” মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলা থেকে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে অধীর চৌধুরীদের মতো নেতাদের তরফেও দ্রুত নিষ্পত্তির দরখাস্ত করা হয়েছিল। তবে শীর্ষ আদালত জরুরি শুনানির বিষয়টি খারিজ করে পূর্বনির্ধারিত দিনেই শুনানি হবে বলে জানিয়ে দেয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File