Siliguri | রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যাতায়াত

Friday, June 19 2026, 4:43 am
Siliguri | রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ, ভাঙল দুধিয়ার অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক যাতায়াত
highlightKey Highlights

বালাসনের জলের তোড়ে ভেঙেছে দুধিয়ার অস্থায়ী সেতু। ফলে সড়ক পথে বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিক। ধস নেমেছে একাধিক জায়গায়।


রাতভর তুমুল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের সমতল এবং পাহাড়। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ পাহাড় ও শিলিগুড়িতে ভারী বৃষ্টি নামে। বৃষ্টির জেরে স্বাভাবিকভাবেই বেড়ে যায় বালাসন নদীর জলস্তর। জলের তোড়ে ভেঙে পড়ে দুধিয়ার নবনির্মিত অস্থায়ী সেতু। ওই সেতু দিয়ে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ। বন্ধ শিলিগুড়ি-মিরিক যান চলাচলও। ধস নেমেছে ১১০ নম্বর জাতীয় সড়কে কাশির্য়াং-সহ একাধিক রাস্তায়। পর্যটকদের শিলিগুড়ি ফিরতে নামতে হবে সুখিয়াপোখরি হয়ে। মিরিকের বাসিন্দাদের ঘুরপথে ঘুম হয়ে শিলিগুড়ি যাতায়াত করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File