Sikkim Tunnel Accident | সিকিমের টানেলে ভর্তি ছিল মিথেন গ্যাস? শ্রমিক মৃত্যুতে দায়ী নিরাপত্তা ব্যবস্থা? ব্যাখ্যা বিশেষজ্ঞদের
Thursday, July 23 2026, 5:38 am

Key Highlightsসিকিমের নামচিতে নির্মীয়মাণ টানেলে মিথেন গ্যাস লিকের ঘটনায় একাধিক শ্রমিকের মৃত্যুর আশঙ্কার খবর সামনে আসতেই ফের প্রশ্নের মুখে টানেল নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা।
পূর্ব সিকিমের পকিয়ং জেলার নামচি ও রংপো সংলগ্ন মামরিং এলাকায় একটি ২৫০ মিটার দীর্ঘ টানেল তৈরির কাজ চলছে। সোমবার দুপুরে ওই নির্মীয়মাণ সুড়ঙ্গে ধস নামে। ভিতরে আটকে পরেন শ্রমিকরা। এই ভয়াবহ ধসের ঘটনায় মিথেন গ্যাস লিকের ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে টানেল নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা। বিশেষজ্ঞদের দাবি, একটি টানেলে কাজ শুরুর আগে পর্যাপ্ত ভেন্টিলেশন, গ্যাস সেন্সর, অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণের ব্যবস্থা, ইমার্জেন্সি এক্সিট, রেসকিউ চেম্বার, অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং নিয়মিত সেফটি ড্রিল বাধ্যতামূলক। টানেলের ভিতরে প্রতিনিয়ত অক্সিজেনের ভারসাম্য ও বিষাক্ত গ্যাসের উপস্থিতি পর্যবেক্ষণ করাও জরুরি। তবে তা কড়া হয়েছিল কিনা তা নিয়ে ঘনাচ্ছে সন্দেহ।
- Related topics -
- দেশ
- সিকিম
- ভূমিধস
- এক্সিডেন্ট


