Sikkim Landslide | ভারী বৃষ্টিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস, বিপর্যস্ত যান চলাচল

Friday, September 18 2026, 5:54 am
Sikkim Landslide | ভারী বৃষ্টিতে সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়কে ধস, বিপর্যস্ত যান চলাচল
highlightKey Highlights

সিকিমের বরদাহ এলাকায় জাতীয় সড়কের একাংশ ধসে যায়। একটি গাড়ি রাস্তা থেকে কয়েক ফুট নীচে খাদে পড়ে যায়।


মঙ্গলবার রাতের পরে বুধবারও উত্তর সিকিমে ভারী বৃষ্টিপাত। বৃষ্টির জেরে সিকিমের বরদাহ এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ ধসে যায়। রাস্তা থেকে কয়েক ফুট নীচে খাদে পড়ে যায় একটি গাড়ি। খবর পেয়ে এনএইচএআই-এর তরফে মেরামতির কাজ শুরু হলেও ভারী বৃষ্টির জেরে কাজ স্তব্ধ রয়েছে। ফলে ভারী বৃষ্টির কারণে কেবল ১০ নম্বর জাতীয় সড়কই নয়, গোটা সিকিমেই যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের গ্যাংটকের অধিকর্তা দেবপ্রিয় রায় বলেন, 'উত্তর-পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত সক্রিয়। তার সঙ্গে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওডিশায় সক্রিয় রয়েছে। তবে শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।'




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File