Sikkim Landslide | ভারী বৃষ্টিতে সিকিমে ভূমিধস! আতঙ্কিত পর্যটকরা! একাধিক স্থানে জারি লাল সতর্কতা
Wednesday, September 2 2026, 1:57 pm

Key Highlightsএদিন সকালে পশ্চিম সিকিমের বিস্তীর্ণ অঞ্চল ব্যাপক ভূমিধসের কবলে। যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে ওই এলাকায়।
হড়পা বানে বিধ্বস্ত নেপাল। মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে, নিখোঁজের সংখ্যা চার হাজারেরও বেশি। এবার দুর্যোগের কবলে সিকিম। সূত্রের খবর, নিম্নচাপের জেরে সিকিমে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে। আজ, বুধবার সকালে ভারী বৃষ্টির জেরে পশ্চিম সিকিমে ব্যাপক ভূমিধস দেখা দিয়েছে। ধসের কবলে গ্যালশিং জেলার রিম্বি-ইউকসম সড়কের বিস্তীর্ণ এলাকা। ফলে ওই এলাকায় বন্ধ হয়ে গিয়েছে যানচলাচল। যার জেরে পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই সিকিমের ১৬টি হ্রদকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে নজরদারি চালানো হচ্ছে। সেরাজ্যে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।


