Sikkim Green Lake | খুলে গেল সিকিমের ‘গ্রিন লেক ট্রেক’! পর্যটকদের অপেক্ষার অবসান

Saturday, November 14 2026, 2:13 pm
Sikkim Green Lake | খুলে গেল সিকিমের ‘গ্রিন লেক ট্রেক’! পর্যটকদের অপেক্ষার অবসান
highlightKey Highlights

অবশেষে পর্যটকদের জন্য খুলে গেল সিকিমের জনপ্রিয় ‘গ্রিন লেক ট্রেক’। লাচেন জুমসা এবং খাংরি ট্যুরস-এর যৌথ উদ্যোগে এই পথ পুনরায় চালু হয়েছে।


পর্যটকদের জন্যে সুখবর। চার বছর পর ফের খুলল সিকিমের ‘গ্রিন লেক’। প্রায় ৫,০৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই হিমবাহ-হ্রদ কাঞ্চনজঙ্ঘা অভিযানের বেস ক্যাম্প হিসেবেও পরিচিত। গ্যাংটক থেকে ১০৭ কিলোমিটার দূরে লাচেন থেকে কমপক্ষে ১০-১২ দিনের এই ট্রেক শুরু হয়। পথে তুষারাবৃত শৃঙ্গ, রডোডেনড্রনের জঙ্গল এবং কাঞ্চনজঙ্ঘা ও সিনিওলচু শৃঙ্গের অপূর্ব দৃশ্য চোখে পড়ে। এই ট্রেকিং এর জন্য বিশেষ সরকারি অনুমতিপত্র (আইএলপি ও রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট) বাধ্যতামূলক। সোমবার সাত সদস্যের একটি দল সফলভাবে এই অভিযান শেষ করেছেন। তাঁদের প্রত্যেকেই রাশিয়ান নাগরিক। ফের এই ট্রেকিং রুট খুলে যাওয়ায় সিকিমের পর্যটনে জোয়ার আসবে, আশা স্থানীয়দের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File