Donald Trump | ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষের ইঙ্গিত, বড় হামলার পথে হাঁটছে না আমেরিকা!

Tuesday, November 10 2026, 10:45 am
Donald Trump | ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষের ইঙ্গিত, বড় হামলার পথে হাঁটছে না আমেরিকা!
highlightKey Highlights

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গিয়েছে।


ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কি তবে শেষের পথে? সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর দাবি, সামরিক দিক থেকে ইরানের যুদ্ধ কার্যত শেষ হয়ে গিয়েছে। আপাতত নতুন করে কোনো বড় মাপের হামলার প্রয়োজন দেখছে না ওয়াশিংটন। গত জুলাই থেকে নিষেধাজ্ঞা ও সীমিত হামলার মধ্যেই মার্কিন অভিযান সীমাবদ্ধ রয়েছে। তবে পরিস্থিতি বদলালে যে কোনো পদক্ষেপের জন্য সেনা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, এই সংঘাতে কাতার মধ্যস্থতা চালিয়ে গেলেও, ওয়াশিংটনকে সাতটি শর্ত মানার বার্তা দিয়েছে তেহরান। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ তুলেছে ইরান।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File