Share Market | বুধবার সকালে শেয়ার বাজারে বড় উত্থান, রেকর্ড ছোঁয়ার পথে!
Wednesday, November 25 2026, 10:13 am

Key Highlightsসকাল ১১.২০ নাগাদ সেনসেক্স ১,৯৭৮.৮৫ পয়েন্ট বেড়ে ৮৪,৪১৪.৮৪-তে এবং নিফটি ৫০ ৫৮২.৪৫ পয়েন্ট বা ২.৩০% বেড়ে ২৫,৯৩২.১০-এ পৌঁছায়।
বুধবার সকালে ভারতীয় শেয়ার বাজারে বড়সড় উত্থান দেখা গেলো। সকাল ১১.২০ নাগাদ সেনসেক্স ১,৯৭৮.৮৫ পয়েন্ট বেড়ে ৮৪,৪১৪.৮৪-তে এবং নিফটি ৫০ ৫৮২.৪৫ পয়েন্ট বা ২.৩০% বেড়ে ২৫,৯৩২.১০-এ পৌঁছায়। সর্বকালীন রেকর্ড থেকে নিফটি মাত্র ১.৬১% এবং সেনসেক্স ২.০৩% দূরে রয়েছে। অপরিশোধিত তেলের দাম কমায় টাকার মান বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বাড়ায় সহায়ক পরিবেশ এবং সংস্থাগুলির দ্বিতীয় কোয়ার্টারের ভালো আর্থিক ফলকে এই উত্থানের কারণ বলছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বেশি লাভবান হয়েছে ব্যাঙ্কিং ও আর্থিক খাত। Bajaj Finserv, Bajaj Finance, ICICI Bank, HDFC Bank ও Axis Bank-এর শেয়ার ৩.৬৭% থেকে ৪.৬১% পর্যন্ত বেড়েছে, যদিও Tata Steel ও Titan-এর শেয়ার পড়েছে।
- Related topics -
- বাণিজ্য
- ব্যবসা বাণিজ্য
- শেয়ার বাজার
- সেনসেক্স


