Shreya Pandey | ইডির দপ্তরে জেরা শ্রেয়া পাণ্ডেকে, জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় চলছে জিজ্ঞাসাবাদ!

Monday, June 8 2026, 9:09 am
Shreya Pandey | ইডির দপ্তরে জেরা শ্রেয়া পাণ্ডেকে, জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় চলছে  জিজ্ঞাসাবাদ!
highlightKey Highlights

জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় গত কয়েকদিন আগে তাঁর ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা।


এবার ইডির মুখোমুখি তৃণমূল নেত্রী শ্রেয়া পাণ্ডে। জমি দখল এবং অবৈধ নির্মাণের মামলায় গত কয়েকদিন আগে তাঁর ঘনিষ্ঠ কল্যাণ শুক্লাকে জেরা করে কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। কল্যাণ শুক্লা প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চালান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, ওই জিজ্ঞাসাবাদেই নাকি শ্রেয়া পাণ্ডের নাম উঠে আসে। এরপরই তলব করা হলো শ্রেয়া পাণ্ডেকে। সোমবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের মুখোমুখি তিনি হন। প্রায় ঘণ্টা-খানেক হয়ে গিয়েছে সিজিও কমপ্লেক্সে তৃণমূল নেত্রীকে জেরা করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File