Shrabani Mela | রাস্তায় ‘নো এন্টি’, শ্রাবনী মেলার প্রাক্কালে নিরাপত্তার চাদরে মুড়ছে তারকেশ্বর
Sunday, July 19 2026, 5:10 am

Key Highlightsমেলাকে কেন্দ্র করে মন্ত্রী, বিধায়ক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্তারা তারকেশ্বর থেকে বৈদ্যবাটি পর্যন্ত শ্রাবণী মেলার এলাকা পরিদর্শন করার পরে কোথায় কী সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন।
তারকেশ্বরের শ্রাবণী মেলায় নিরাপত্তা নিয়ে তৎপর রাজ্য পুলিশ। শনিবার হরিপাল বিডিও অফিসে উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠক হয়। বৈঠকে মেলাকে তারকেশ্বর থেকে বৈদ্যবাটি পর্যন্ত শ্রাবণী মেলার এলাকা পরিদর্শন করার পরে কোথায় কী সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করেন মন্ত্রী, বিধায়ক, পুলিশ ও জেলা প্রশাসনের কর্তারা। মেলার প্রাক্কালে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ‘নো এন্টি’ বা যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প রাস্তা দিয়ে অ্যাম্বুল্যান্স, দুধ ও জরুরি পরিষেবার পণ্যর গাড়ি অনায়াসে যেতে পারবে। গঙ্গাস্নানের জন্য ১৪টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতি ৫ কিমি অন্তর স্বাস্থ্যকেন্দ্র খোলা হয়েছে। ২৪ ঘণ্টা চিকিৎসা পরিষেবা, সব রকম ওষুধ মজুত রাখা হবে।
- Related topics -
- রাজ্য
- পুজো ও উৎসব
- পুলিশি নিরাপত্তা
- নিরাপত্তা
- তারকেশ্বর


