Shillong | ফুটবল খেলতে খেলতে হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু হলো শিলংয়ের সাংসদ রিকির

Thursday, February 19 2026, 5:55 pm
Shillong | ফুটবল খেলতে খেলতে হার্ট অ্যাটাক! মাঠেই মৃত্যু হলো শিলংয়ের সাংসদ রিকির
highlightKey Highlights

বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলাই মাওয়িয়ং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটসল (ঘেরা ছোট জায়গায় ফুটবল) খেলার সময়ে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি।


শিলংয়ের জন্যে দুঃসংবাদ। আচমকা প্রয়াত হলেন রাজ্যের জনপ্রিয় লোকসভা সাংসদ ড. রিকি এ জে সিংকন (Dr. Ricky Andrew J. Syngkon)। বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলাই মাওয়িয়ং এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটসল (ঘেরা ছোট জায়গায় ফুটবল) খেলছিলেন তিনি। খেলতে খেলতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাঠেই লুটিয়ে পড়েন এই লড়াকু নেতা। তড়িঘড়ি তাঁকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে ডঃ এইচ গর্ডন রবার্টস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ৮:৪২ মিনিট নাগাদ তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File