Seikh Hasina | 'আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই'- তারেক রহমানকে বিঁধলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা!

Key Highlightsঅনির্দিষ্টকালের জন্য দেশের বাইরে থাকার কোনও পরিকল্পনা তাঁর নেই। ডিসেম্বর মাসেই তাঁর দেশে ফেরার ইচ্ছা রয়েছে বলে আবার জানালেন শেখ হাসিনা।
ডিসেম্বর মাসেই দেশে ফেরার ইচ্ছে রয়েছে, জানালেন বাংলদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্রের খবর, তারেকের দিল্লি সফরের আগে হাসিনাকে প্রত্যর্পণের শর্ত দিয়েছে ঢাকা। এই বিষয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর মত, ‘আমার প্রত্যাবর্তন কী ভাবে শর্ত হতে পারে, সেটাই বুঝতে পারছি না। ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। ক্ষমতার জন্য বাংলাদেশে ফিরতে চাইছি, তা নয়। আমার ফেরার একমাত্র কারণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানো।’ তিনি বলেন, ‘২০০৭ সালে বাংলাদেশ ছেড়ে ব্রিটেনে যাওয়ার সময়ে তারেক রহমান স্ট্যাম্প পেপারে সই করেছিলেন। তিনি অঙ্গীকার করেছিলেন, আর কখনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবেন না। কিন্তু তার পরেও উনি লন্ডনে বসে রাজনীতি করেছেন। মা (খালেদা জিয়া)-এর পরিবর্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব সামলেছেন। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে দলীর বৈঠকে অংশ নিয়েছেন। আমি কি কখনও ব্রিটেনের সরকার এ সব বন্ধ করতে বলেছি? ওঁর তাহলে সমস্যা কী?
- Related topics -
- আন্তর্জাতিক
- ভারত
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ প্রতিদিন
- শেখ হাসিনা
- তারেক রহমান


