Sheikh Hasina | দুবছর আত্মগোপনের পর জনসমক্ষে শেখ হাসিনা, বাংলাদেশে ইস্যুতে রাখবেন বক্তব্যও! কবে?

Sunday, August 2 2026, 4:21 pm
Sheikh Hasina | দুবছর আত্মগোপনের পর জনসমক্ষে শেখ হাসিনা, বাংলাদেশে ইস্যুতে রাখবেন বক্তব্যও! কবে?
highlightKey Highlights

ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে থাকবেন তিনি। বাংলাদেশে ফেরা থেকে শুরু করে একাধিক ইস্যুতে বক্তব্যও রাখবেন।


২০২৪ সালে প্রবল ছাত্র বিক্ষোভের সময় বাংলাদেশ ছেড়ে ভারতে আসেন হাসিনা। প্রাণে ঝুঁকির কারণে দু’বছর ধরে ভারতে আত্মগোপন করে রয়েছেন। কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। সেই পরিকল্পনা নিয়েই ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চে জনসমক্ষে আসতে চলেছেন বাংলদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। নয়াদিল্লির স্যর মার্ক টালি অডিটোরিয়ামে হবে অনুষ্ঠানটি। আগামী ৫ আগস্ট সন্ধে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। অনুমান, এদিন বাংলাদেশে ফেরা থেকে শুরু করে একাধিক ইস্যুতে বক্তব্যও রাখবেন। উল্লেখ্য, বাংলাদেশে গণহত্যা-সহ একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে। ফাঁসির সাজা দেওয়া হয়েছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File